This content was last updated on: Friday, February 28, 2025 at 12:09 PM
Content: Pages
প্রথমে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।
আবেদনপত্রে বর্তমান ঠিকানা অনুযায়ী অবশ্যই দেশ- ‘CHINA’ এবং মিশন-'Beijing' বাছাই করতে হবে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অথবা ভিজিট করুন https://www.epassport.gov.bd/onboarding
ই-পাসপোর্টের জন্য যেসসকল প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে:
১. অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
২. বর্তমান পাসপোর্ট
৩. চাইনিজ রেসিডেন্স ভিসার কপি
৪. জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড বা তার রঙিন ফটোকপি (উভয় পাশ এক পৃষ্ঠায়) অথবা, https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট কর্তৃক ভেরিফাইড ইংরেজি জন্মনিবন্ধনের ফটোকপি
৫. বিবাহিতদের ক্ষেত্রে "বিবাহিত" সংযোজনের জন্য অবশ্যই কাবিননামা অথবা ম্যারেজ সার্টিফিকেট এর মূল কপি বা রঙিন ফটোকপি, স্বামী/স্ত্রীর পাসপোর্ট অথবা, জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল বা রঙিন ফটোকপি
অথবা, https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট কর্তৃক ভেরিফাইড ইংরেজি জন্মনিবন্ধনের কপি
৬. শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই Student ID কার্ড অথবা Enrollment Certificate এর মূল কপি
৭. ফি জমা দেওয়ার নিয়ম: ব্যাংক রশিদ/ATM রশিদ /অনলাইন পেমেন্ট গ্রহণযোগ্য।
ব্যাংক-এর তথ্য: Bank of China (孟加拉人民共和国驻华大使馆), Xidan Head Office Branch, A/C no. 778350234222
৮. ই-পাসপোর্ট ফি জানতে এখানে ক্লিক করুন। অথবা ভিজিট করুনঃ e-Passport Fee chart
ইএমএস/এসএফ এক্সপ্রেসের মাধ্যমে পাসপোর্ট পেতে হলে অবশ্যই খামের উপরে নিজের নাম এবং মোবাইল নম্বরসহ বর্তমান ঠিকানা চাইনিজ ভাষায় উল্লেখ থাকতে হবে এবং সাথে e-Passport Delivery Form পূরণ করে জমা দেয়ার জন্য অনুরোধ করা হল।
বিঃদ্রঃ
০১। ই-পাসপোর্টে ভাল ছবির জন্য রঙিন জামা পরিধান আবশ্যক।
০২। ই-পাসপোর্ট আবেদনের সময় অবশ্যই বর্তমান ঠিকানা চীনের ঠিকানা হতে হবে এবং স্থায়ী ঠিকানা বাংলাদেশের হতে হবে।
০৩। পাসপোর্টে কোন তথ্য পরিবর্তন/সংশোধন করতে উল্লেখিত নির্দেশনা জেনে নেওয়া আবশ্যক। পাসপোর্টে তথ্য পরিবর্তন/সংশোধন সংক্রান্ত ফরম